বাংলাদেশ   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৩ পিএম, ২০২৬-০৮-১২

ফটিকছড়িতে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

ফটিকছড়ি প্রতিনিধি :
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির উদালিয়া চা-বাগানে র‌্যালি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের উদালিয়া চা-বাগানের মাঠ প্রাঙ্গণে উদালিয়া চা-বাগানের সকল শ্রমিক ও চট্টগ্রাম ভ্যালির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ন্যায্য অধিকার ও দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানও দেওয়া হয়।

শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিকদের নির্বাচন দেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভ্যালি কমিটির সাবেক সভাপতি বাবু প্রদীপ দাশ। সঞ্চালনা করেন উদালিয়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু আবেশ দাশ।
এ সময় বক্তব্য রাখেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় নায়েক, সদস্য সাধন শিবু, রাজিব দাশ, খোকন দাশ, প্রদীপ দাশ, বাবলু মাঝি ও সুজন দাশ। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাধন মাঝি, তপন দাশ, সুওম দাশ ও রাজন দাশ। নারী চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন নন্দিতা দাশ, অংকুরী মাঝি, শাপলা দাশ ও চম্পা দাশ।
মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

রিটেলেড নিউজ

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ১৬ লাখ ৩৪ হাজà...বিস্তারিত

টেকনাফে ইজিবাইকে ভারী অস্ত্রের চালান, আটক ৩ রোহিঙ্গা

টেকনাফে ইজিবাইকে ভারী অস্ত্রের চালান, আটক ৩ রোহিঙ্গা

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে করে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডাà...বিস্তারিত

ফেনী ছাগলনাইয়া সীমান্তে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী ছাগলনাইয়া সীমান্তে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বরà§...বিস্তারিত

সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় অভিযাত্রী সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ 

সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় অভিযাত্রী সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ 

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ  সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় হোসেনপুরস্à...বিস্তারিত

কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস উদযাপন: পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান

কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস উদযাপন: পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে à...বিস্তারিত

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত

সর্বশেষ খবর