বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪০ পিএম, ২০২৬-১১-১০

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম


দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। একই সাথে এই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে এজনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত সাত মাস ধরে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
নাহিদ ইসলাম আরও প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন। আমাদের প্রশ্ন—এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে?
তিনি জানান, সংসদ সদস্যরা আশা করেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন কিংবা অন্তত একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশের এই সামগ্রিক উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার ঠিক কী ব্যবস্থা নিচ্ছে—আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সাথে কূটনৈতিক পদক্ষেপে সরকারের এই ব্যর্থতার বিষয়ে আমরা স্পষ্ট জবাবদিহি আশা করছি।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ঠিক কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে অবিলম্বে স্পষ্ট করা প্রয়োজন।
 

রিটেলেড নিউজ

রয়টার্সের রিপোর্ট : নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

রয়টার্সের রিপোর্ট : নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেà¦...বিস্তারিত


টেকনাফে যৌথ বাহিনীর অভিযান: নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান: নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ। একসময় সাগরে মাছ শিকার, পানের বরজ, ধান চাষ, সুপারি বাগà¦...বিস্তারিত


হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদà...বিস্তারিত


শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্à...বিস্তারিত


অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর ম...বিস্তারিত


সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে

চট্টগ্রাম ব্যুরো : : দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর