বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকে সরগরম রাঙামাটি

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৬:৩২ পিএম, ২০২৬-০৩-২৫

ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকে সরগরম রাঙামাটি

পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা রাঙামাটি সারা বছরই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে ঘিরে এবার যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই পাহাড়ি শহর। টানা ঈদ ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে পুরো শহর।
ঈদের পরের দিন থেকেই পর্যটকদের আগমন ধীরে ধীরে বাড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে শহরের প্রায় সব পর্যটন কেন্দ্রেই দেখা যায় দর্শনার্থীদের সরব উপস্থিতি। ঈদের চতুর্থ দিনে এসে পরিস্থিতি দাঁড়িয়েছে; রাঙামাটির প্রতিটি স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখর।
পাহাড়ের কোল ঘেঁষে বিস্তৃত কাপ্তাই হ্রদ-এর শান্ত জলরাশি আর চারপাশের সবুজে মোড়ানো প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের বারবার টেনে আনে এখানে।ঋতুভেদে রূপ বদলানো এই জনপদ ঈদের ছুটিতে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। শহরের অলিগলি থেকে শুরু করে পর্যটন স্পট—সবখানেই এখন দর্শনার্থীদের প্রাণচাঞ্চল্য।
শুধু ঝুলন্ত সেতু নয়, পর্যটকরা ইঞ্জিনচালিত নৌকায় করে কাপ্তাই হ্রদে নৌভ্রমণ উপভোগ করছেন। পাশাপাশি ভিড় জমেছে মনোমুগ্ধকর সুবলং ঝরনা-য়, যেখানে পাহাড়ি ঝরনার সৌন্দর্য উপভোগে মেতে উঠেছেন ভ্রমণপিপাসুরা।
এছাড়াও পলওয়েল পার্ক-সহ বিভিন্ন পর্যটন স্পটেও পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে পলওয়েল পার্কের মিনি ঝুলন্ত সেতু, হ্রদের শান্ত জল আর চারপাশের সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মুগ্ধ করছে।
বগুরা থেকে আসা এক পর্যটক বলেন, বেড়াতে আসার কথা হলেই আমরা চেষ্টা করি একটু পাহাড়ের দিকে আসতে। সেক্ষেত্রে রাঙামাটি আমাদের কাছে সবসময়ই পছন্দের শীর্ষে থাকে। ঈদের লম্বা ছুটিতে তাই পরিবার নিয়ে বেড়াতে আসলাম। বেশ ভালো লাগছে সবকিছু।
জেলা পরিষদের সদস্য হাবিব আজম বলেন, জেলা পরিষদে আমরা পর্যাটকদের সুবিধার্থে ওয়াক ওয়ে নির্মান এবং সিড়ি নির্মাণ এছাড়াও যাত্রী ছাউনি ও টয়লেট নির্মাণের কাজ চলমান। এছাড়াও আমরা পার্বত্য চট্টগ্রামমে এই প্রথম অত্যাধুনিক মানের ওয়াচ-টাওয়ার নির্মাণ করছি।
টুরিস্ট পুলিশ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসন। নিয়মিত টহল ও নজরদারির ফলে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছেন।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ঈদের ছুটিতে পর্যটকরা রাঙামাটি ভ্রমণে এসেছেন। আমরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মোটেল কটেজগুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় ২ হাজারের অধিক পর্যটক ঝুলন্ত সেতু ভ্রমণ করছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদকে ঘিরে এমন পর্যটক সমাগম স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। পাহাড়-হ্রদের এই অপরূপ শহর আবারও প্রমাণ করলো; প্রকৃতিপ্রেমীদের কাছে রাঙামাটি সবসময়ই এক অনন্য গন্তব্য।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর