শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:২২ পিএম, ২০২৬-১০-১৭
টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে দুটি পৃথক স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর চেরাগআলী ও আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে চেরাগআলী টঙ্গী প্রেসক্লাব মার্কেটে ও আউচপাড়ার খাঁ-পাড়া নতুনবাজার এলাকায় দোকান আগুন লাগে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর চেরাগআলী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী প্রেসক্লাব মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় ওই মার্কেটের বেশ কয়েকটি দোকান ও দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।
অপরদিকে, একই রাত পৌনে ২টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁ-পাড়া এলাকার নতুনবাজারে ২টি সেমিপাকা দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, টঙ্গীর চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অপরদিকে আউচপাড়া নতুনবাজার এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উভয় ঘটনায় আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশেà...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা নà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited