শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:১৮ পিএম, ২০২৬-১১-১৪
যশোর ব্যুরো
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১৪ নভেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার চটকাপোতা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার আরিফুল ইসলাম ওই উপজেলার চটকাপোতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে আরিফুল ইসলামের সংশ্লিষ্টতার সন্দেহ পান পুলিশ। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, আরিফুল ইসলাম শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে আগে থেকে দুটি অস্ত্র ও দুটি বিস্ফোরক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ২৫ টà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিবেদন : বাংলা, বিহার ও উড়িষ্যার বীর দেশপ্রেমী নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা সহধর্মিণী বেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমবায়ের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শহীদুর রহমান জুয়েল, সিলেট : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited