শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ১২:২১ পিএম, ২০২৬-১১-০৮
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাচালানের কাজে ব্যবহারিত ১টি খোলা ট্রাকে মোট ৩শ বস্তা ইউরিয়া সার উদ্ধারপূর্বক ০১ জন আসামি গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ইছাখালী ইউনিয়নের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের সাগর পাড়ে চেকপোস্ট পরিচালনা করে অবৈধভাবে সরকারী শুল্ক, সরকারী নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করাসহ অন্যান্য বৈধ কর ফাঁকি দিয়ে ইউরিয়া সার চোরাচালানের মাধ্যমে মিয়ানমারে চালানকালে ১জন আসামি গ্রেফতার করা হয়। অভিযানে ৩শ বস্তা সার বহনকারী ০১টি খোলা ট্রাক, যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম 'দৈনিক আমাদের বাংলা'কে মিয়ানমারে সার চোরাচালানের অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ইউরিয়া সার চোরাচালানে গ্রেফতারকৃত আসামি হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হোগলবাড়ীয়া গ্রামের অসির উদ্দিন বাড়ীর মোঃ কালু প্রামাণিকের ছেলে মেহেদি হাসান রুমন (২৫)। এঘটনায় গ্রেফতারকৃত আসামি ও অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে শনিবার ১ জন আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইউরিয়া সারের বাজারমূল্য মূল্য-২৭,০০,০০০/-(সাতাশ লক্ষ) টাকা।
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited