বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সৌদি প্রবাসীরা যেকোনো সময় চাকরি পরিবর্তন ও দেশে ফিরতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:২৪ পিএম, ২০২০-১১-০৫

সৌদি প্রবাসীরা যেকোনো সময় চাকরি পরিবর্তন ও দেশে ফিরতে পারবেন

 

প্রবাসী শ্রমিকদের সঙ্গে চুক্তিতে থাকা বিধিনিষেধ গুলোর কয়েকটি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। চুক্তির পুরোনো নিয়মানুযায়ী দেশটিতে থাকা প্রায় এক কোটি বিদেশি শ্রমিকের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নিয়ন্ত্রণ ছিল নিয়োগকর্তাদের হাতে। 
নিয়ম-কানুনের নতুন সংস্করণে বেসরকারিখাতে কর্মরত বিদেশি কর্মীরা তাদের চাকরি পরিবর্তন এবং নিয়োগদাতার অনুমতি ছাড়াই স্থায়ী কিংবা অস্থায়ীভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
দেশটির সরকার বলছে, এই নতুন নিয়মের মাধ্যমে তারা কাজের পরিবেশের উন্নয়ন এবং দক্ষতা বাড়াতে চায়।
প্রসঙ্গত, সৌদি আরবে বিদেশি কর্মীদের সঙ্গে এই চুক্তি ‘কাফালা’ নামে পরিচিত। এটি সৌদি আরবের শ্রমবাজারে বহুল আলোচিত একটি বিষয়।চলমান ‘কাফালা’ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে, বর্তমানে প্রচলিত কাফালা পদ্ধতি ‘শ্রমিকদের নির্যাতন ও শোষণের সুযোগ করে দেয়’।তাই বিধিনিষেধের এই নতুন সংস্করণকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন এক মানবাধিকারকর্মী। তবে তিনি সতর্ক করে বলেছেন, সংস্কার করা হলেও কাফালা পদ্ধতির কিছুটা রয়ে যাচ্ছে এবং এটি পুরোপুরি বিলুপ্ত করা উচিত।
সৌদি আরবের জনশক্তি মন্ত্রণালয় বলছে, শ্রম সংস্কারের এই উদ্যোগ বুধবার ঘোষণা করা হয়েছে, যা বেসরকারিখাতের সব বিদেশি শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি কার্যকর হবে আগামী বছরের মার্চ মাস থেকে।ফলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকরা চাকরি পরিবর্তন, সৌদি আরবের বাইরে ভ্রমণ এবং স্থায়ীভাবে সৌদি আরব ত্যাগ করতে পারার পাশাপাশি সরকারি সেবার জন্য সরাসরি আবেদন করতে পারবেন। আর তাদের চুক্তি ডিজিটাল পদ্ধতিতে লিপিবদ্ধ থাকবে।

সৌদি আরবের জনশক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবুথুনাইন রিয়াদে সাংবাদিকদের বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি আকর্ষণীয় শ্রমবাজার গড়ে তুলতে চাই, আর চাই কাজের পরিবেশকে উন্নত করতে।

তেল-নির্ভর এই দেশটির অর্থনীতি আরও বহুমুখীকরণ করতে যে ভিশন-২০৩০ নেয়া হয়েছে, তার লক্ষ্য অর্জনে এই সংস্কার কার্যক্রম সহায়তা করবে বলে তিনি মনে করেন।

হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক রোথনা বেগম এ বিষয়ে বলেন, ‘এই ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং এটা প্রবাসী শ্রমিকদের পরিস্থিতি উন্নয়নে সাহায্য করতে পারে।’ ‘তবে এর মাধ্যমে কাফালা পদ্ধতির পুরো বিলুপ্তি ঘটেনি।’তিনি আরও বলেন, সৌদি আরবে ঢুকতে একজন শ্রমিককে এখনও একজন নিয়োগকারীর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে এবং শ্রমিকদের আবাসন অনুমতি নবায়ন বা যে কোনো সময় তা বাতিলের ক্ষমতা নিয়োগকারীর হাতেই থাকছে। রোথনা বেগম মনে করেন, এর মানে শ্রমিকরা এখনও নির্যাতন ও শোষণের শিকার হতে পারেন।

‘এছাড়া, কাফালায় এই সংস্কার বাসা-বাড়িতে কাজ করা বিদেশি শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে মনে হচ্ছে। এরা হচ্ছে দেশটিতে যারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়, তাদের মধ্যে অন্যতম।’হিউম্যান রাইটস ওয়াচের একটি গবেষণায় উঠে এসেছে, সৌদি আরবে বহু লোক তাদের গৃহকর্মীকে কোনো ছুটি না দিয়ে দিনের পর দিন কাজ করিয়েছে, বেতন দেয়নি, অথবা তাদেরকে ঘরেই আটকে রাখে। তিনি বলেন, অনেক গৃহকর্মী আবার শারীরিক ও যৌন নির্যাতনের শিকারও হয়েছেন।

এছাড়া, সৌদি আরবে কয়েক লাখ কর্মী আছে যাদের কোনো কাগজপত্র নেই এবং কর্তৃপক্ষ বলেনি যে তাদের ক্ষেত্রে ঠিক কি হবে। তাদেরকে নিয়মিত শ্রমিক হিসেবে গণ্য করা হবে কি না, কিংবা তারা নতুন নিয়োগকর্তা খুঁজে পাবেন কি না, সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর