শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৩ পিএম, ২০২৬-০৯-০৭
চেমন আরা বেগম। চট্টগ্রামের পটিয়ার প্রত্যন্ত নাইখাইন গ্রামের বাসিন্দা। ১১ সন্তান নিয়ে পরিবার। ঘরে ছিলো না বিদ্যুৎ ছিলো না, হারিকেনের আলোয় পাশে বসিয়ে পড়িয়েছেন সব সন্তানকে। কোলো-পিঠে করে বড় করা সে সন্তানের কেউ এখন ডাক্তার, কেউ বিচারক; কেউ উপাচার্য, কেউ গবেষক; কেউ বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা!
চেমন আরার সংসারে অভাব ছিলো, টানাপোড়েন ছিলো। কিন্তু সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে কোনো আপোষ করেননি। কড়া শাসন আর সব চেষ্টায় পড়াশোনা করিয়েছেন। বৃথা যায়নি সে কষ্ট। মায়ের স্বপ্নের পথে গড়েছেন নিজেদের সমৃদ্ধ বাস্তবতা!
সন্তানদের এমন সাফল্যের নেপথ্যের কারিগর চেমন আরার স্বামী মো. আবদুল্লাহ ছিলেন তৎকালীন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির কর সংগ্রাহক। পরে তিনি উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সীমিত আয়ের সংসারে ১১ সন্তানকে মানুষ করা সহজ ছিল না!
আট ছেলে ও তিন মেয়ের সবাই উচ্চশিক্ষিত হওয়ার পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি বলে মনে করেন সন্তানরা!
সন্তানদের কে কোথায় আছেন?
চেমন আরার বড় সন্তান মোহাম্মদ শহীদ উদ্দিন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক। দ্বিতীয় সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তৃতীয় সন্তান মোহাম্মদ শাহীন উদ্দিন লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ। চতুর্থ সন্তান পারভীন আকতার দীর্ঘদিন ধরে নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পঞ্চম সন্তান মোহাম্মদ আলমগীর পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় (ওয়ারপো) প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পরিবেশ ও বন) হিসেবে কর্মরত।
ষষ্ঠ সন্তান সেলিনা আকতার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক। সপ্তম সন্তান ডা. মুহাম্মদ গিয়াস উদ্দিন একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রামের সংক্রামক ব্যাধি হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত। অষ্টম সন্তান অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ পটিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক। নবম সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য। দশম সন্তান রেজিনা আকতার চট্টগ্রামের হোসাইন আহমদ সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক।
সবচেয়ে ছোট সন্তান ডা. মোহাম্মদ ওমর কাইয়ুম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ সিনিয়র সায়েন্টিফিক অফিসার অ্যান্ড রেসিডেন্ট অ্যাডভাইজার হিসেবে কর্মরত! ২০১৭সালে চেমন আরা তার অসামান্য কৃতিত্বের জন্য "রত্নগর্ভা মা" অ্যাওয়ার্ড পান!
আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ‘হেবা সম্পত্তি হস্তান্তর’ বিলটিকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited