বাংলাদেশ   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বাউফলে হাত বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪২ পিএম, ২০২৬-১০-২৪

বাউফলে হাত বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

মো:সোহেল তালুকদার, পটুয়াখালী :
পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশটির গলার সঙ্গে ইট বাঁধা ছিল।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে বাংলাবাজার জামে মসজিদের ঘাটের অদূরে নদীতে একটি লাশ ভাসতে দেখেন তাঁরা। পরে বিষয়টি বাউফল থানায় জানানো হয়। খবর পেয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করেন। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে লাশটি একজন পুরুষের। তাঁর দুই হাত বাঁধা ছিল এবং গলার সঙ্গে ইট বাঁধা ছিল।
এসআই সরোয়ার হোসেন বলেন, লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য লাশ উদ্ধারের বিষয়ে বিভিন্ন নৌ-পুলিশ ফাঁড়ি ও থানায় বার্তা পাঠানো হয়েছে।
 

রিটেলেড নিউজ

ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত


যশোরে মাদক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরে মাদক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া  গ্রামে শনিবার রাতে  তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত


যশোরের শার্শায় দাদা কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগ

যশোরের শার্শায় দাদা কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগ

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত


ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত


কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর