শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২১ পিএম, ২০২৬-০৬-১০
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা মূল্যের ভারতীয় গবাদিপশু, গাঁজা ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করেছে।
মঙ্গলবার (১০ জুন ২০২৬) বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় গবাদিপশু, মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited