শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:১৩ পিএম, ২০২৪-১২-১৭
রহমান হাবীব,
১৬ডিসেম্বর দিনের শুরুতে বিজয় দিবসে চট্টগ্রাম উত্তর কাট্টলী সমুদ্রপাড়ে এই স্মৃতিসৌধে সাভারের জাতীয় আদলে গড়া স্মৃতিস্তম্ভে বিজয় দিবসের দিন প্রথমবারের মতো সাধারণ জনতা শ্রদ্ধা জানিয়েছেন।৩১ তম তোপধ্বনির পর শুরুতেই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, চট্টগ্রাম সিটি মেয়র শাহাদত হোসেন ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আহসান হাবীব পলাশ ও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার।জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আজকে আমরা বিজয়ের ৫৪ বছরে পা দিয়েছি। মুক্তিযুদ্ধের প্রাণ দিয়েছে তাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসি। আজকে আমরা এই অস্থায়ী স্মৃতিসৌধে এসেছি। এখানে আগে ইটভাটা ছিল সেটি উচ্ছেদ করে ৩০ একর জায়গা উদ্ধার করেছি। ৩১ শতক জায়গায় স্থায়ীভাবে স্মৃতিসৌধ নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমরা প্রস্তাব দিয়েছি। এটির নকশাও প্রণয়ন করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ে অনুমোদন পাব। এখানে স্মৃতিস্তম্ভ এবং মুক্তিযোদ্ধাদের জন্য স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যার কারণে বারবার আমাদের এই গণতন্ত্র যাত্রাপথে হোচট খেয়ে আসছি, । স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি ,মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করছি। সরেজমিনে দেখা যায়, দিনব্যাপী বিজয় দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়, নগরীর কাট্টলিতে স্থাপিত সরকার কর্তৃক স্মৃতিসৌধের পাশাপাশি ২ং গেইটে বিজয় উদ্যোনে বিএনপি মহানগরীর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাণ্জলী দেওয়া হয়। আওয়ামী লীগে তার অঙ্গ সংগঠনের কোন তৎপরতা দেখা যায়নি, মুক্তিযোদ্ধা গবেষণা সংগঠন নিউমার্কেটস্থ মিউনিসিপাল হাইস্কুলে মাঠে শহীদ মিনারে ফুল অর্পন করে জয়বাংলা শ্লোগান দেন ,মুক্তিযুূ্দ্ধের বাংলাদেশ বাজারের ঠাই হবে না শ্লোগান দেয়, এতে ক্ষিপ্ত হয়ে কিছু যুবক তাদের ধাওয়া করে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited