শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৫ পিএম, ২০২৫-১১-২০
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস রাজধানী ঢাকাসহ দেশব্যাপী প্রতিটি জেলায় উদযাপিত হবে। জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য—‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’। আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে মিরপুর-১৪ তে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উল্লেখ্য, দিবসটি উদযাপন উপলক্ষ্যে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ব্যক্তি ৩ জন, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন প্রতিষ্ঠান ৩টি, প্রতিবন্ধীদের সফল পিতা-মাতা ২ জন ও সফল কেয়ার গিভার ২ জন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এ আয়োজনের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী সোনালি আঁশের সমসাময়িক নকশার সৃজনশীলতা ও বাংলাদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন কারুশিল্প সমৃদ্ধি নতুনরূপে তুলে ধরা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited