শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫০ পিএম, ২০২৬-০২-১২
পিরোজপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই পিরোজপরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর থেকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন। পশারীবুনিয়া গ্রামের গোলাম মোস্তফা বলেন, ভোটের দিন যেন কোনো ঝামেলা না হয়, তাই সকাল সকাল চলে এসেছি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। এবারই প্রথম ভোট দিতে এসে নুসরাত জাহান বলেন, সৌভাগ্যের বিষয় হচ্ছে প্রথম ভোটটাই ইতিহাস তৈরি হবে। আমরা এবার প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে পারবো। ৪৬ নম্বর পশ্চিম পশারীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইমরান হোসেন বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের আশানুরূপ উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পিরোজপুরে তিনটি আসনের ৪১৮ ভোট কেন্দ্রে মোট ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন ভোটার ভোট প্রদান করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২৫ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৫৬ জন পাশাপাশি তিনটি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট প্রদান করবেন। তিনটি আসনে ১৫ জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার তিনটি আসনের ৪১৮ ভোট কেন্দ্রে এবং সন্নিহিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১ হাজার ৬০০ জন, নৌ পুলিশ ৬৮ জন, সেনা সদস্য ৮০০ জন, বিজিবি ৪৬৩ জন, ব্যাটেলিয়ন আনসার ১১২ জন, র্যাব সদস্য ৬৫ জন, কোস্ট গার্ড ৮০ জন এবং আনসার ও ভিডিপি সদস্য রয়েছে ৫ হাজার ৪৩৪ জন। আইনশৃঙ্খলা রক্ষাকালীন পুলিশের ২৬৬ বডি-ওয়ার্ন ক্যামেরার মধ্যে ১৩৪ টি রয়েছে অনলাইন ক্যামেরা ও ১৩২ টি অফলাইন ক্যামেরা। এ ছাড়া জেলার ৪১৮ টি ভোট কেন্দ্রের জন্য সেনা, র্যাব, বিজিবি, পুলিশের ৪২ টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব দল সমন্বিতভাবে কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited