বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৪০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার:গ্রেফতার ৩

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫৯ পিএম, ২০২৫-০১-১১

চট্টগ্রামে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৪০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার:গ্রেফতার ৩

নিউজ ডেস্ক : চট্টগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪৪০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর ফতেয়াবাদ এলাকার আনার আলী টেন্ডলের বাড়ীর মোঃ জসীম উদ্দিনের ছেলে মোঃ খাইরুল ইসলাম জিহান(২৯), ও একই এলাকার মোঃ হারুনের ছেলে মোঃ আজিম উদ্দিন মিজান (৩০) এবং অপরজন হলেন চট্টগ্রামেের ফটিকছড়ি থানার দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মিন্টু দাসের ছেলে অপি দাস (২৪)। শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া)৷ মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় একটি বিল্ডিংয়ের পিছনে পাকা রাস্তার উপর অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় র‌্যাব সদস্যরা তিনজন'কে গ্রেফতার করে হেফাজতে নেয়। পরে গ্রেফতারকৃত আসামিদের প্যান্টের পকেট হতে ৫টি পলিজার প্যাকেটে সর্বমোট ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। শনিবার আসামিদের চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর