শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:২৯ পিএম, ২০২৪-০৬-২৯
আন্তর্জাতিক ডেস্ক :
বৃহস্পতিবার গাজা শহরের শুজাইয়া আশেপাশে ফিলিস্তিনি যোদ্ধারা অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর উপর কমপক্ষে ২৪টি হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডাব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।
শুজাইয়াতে ফিলিস্তিনি যোদ্ধাদের এই আক্রমণকে মে মাসে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে ২৪ ঘণ্টার মধ্যে ৩৩টি হামলার শিকার হয়েছিল ইসরায়েলি বাহিনী, যাকে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে কঠিন সময় বলে বিবেচনা করা হয়।
আইএসডাব্লিউ/সিটিপি যৌথ প্রতিবেদনে গাজায় যুদ্ধের বিষয়ে তাদের সর্বশেষ খবরে জানায়, শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর রকেট চালিত গ্রেনেড দিয়ে গাজা শহরের দক্ষিণে অবস্থিত একটি সেনাচৌকিতে হামলা চালিয়েছে। খবর আল জাজিরা
দক্ষিণ গাজার রাফাতে শুক্রবারও ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং আল-আকসা শহীদ ব্রিগেড শহরে ইসরায়েলি সৈন্যদের উপর রকেট এবং মর্টার হামলা চালিয়েছে। শহরের পূর্বে একজন ইসরায়েলি সৈন্যকে হামাসের স্নাইপার ইউনিট হত্যা করেছে।
এইসব আক্রমণ হামাসের স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে যা গত নয় মাসের ইসরায়েলি সর্বগ্রাসী ধ্বংসলীলার পরও টিকে আছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited