বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১০০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জয় করলেন চায়নার প্যান ঝানলে

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৩৭ পিএম, ২০২৪-০৮-০১

১০০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জয় করলেন চায়নার প্যান ঝানলে

নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভেঙ্গে প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জয় করেছেন চায়নার প্যান ঝানলে। 
প্যারিস গেমসে এটাই সাঁতারে চায়নার প্রথম স্বর্ণ পদক জয়। 
ফেব্রুয়ারিতে দোহায় ৪৬.৮০ সেকেন্ড সময় নিয়ে যে বিশ্ব রেকর্ড গড়েছিলেন প্যান, কাল সেটাকেও ছাড়িয়ে গেছেন। নতুন বিশ্ব রেকর্ড গড়তে এবার তিনি সময় নিয়েছেন ৪৬.৪০ সেকেন্ড। 
২০১৬ রিও গেমসে স্বর্ণ জয়ী অস্ট্রেলিয়ান সাঁতারু কাইল চামার্সকে ১.০৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক নিয়েই  সন্তুষ্ট থাকতে হয়েছে। রোমানিয়ার ডেভিড পোপোভিচি জিতেছেন ব্রোঞ্জ পদক। 
এ পর্যন্ত প্যারিসের পুলে হতাশাজনক পারফরমেন্স করা চায়নার জন্য প্যানের এই জয়টা জরুরী ছিল। ২০০ মিটার ফ্রিস্টাইলে হিট থেকে বিদায় নেয়া প্যান বলেছেন, ‘এটা সত্যিই বিস্ময়কর ছিল। আমি আবারো নতুন রেকর্ড গড়েছি, যা সত্যিই অভাবনীয় এক অনুভূতি। চায়না ধীরে ধীরে উন্নতি করছে। সঠিক পথে এগিয়ে যাবার ক্ষেত্রে এই ধরনের নতুন রেকর্ডগুলো ছোট ছোট পদক্ষেপ।’
তিন বছর আগে টোকিও গেমসে রৌপ্য জয় করেছিলেন চামার্স। ব্রাজিলে যে স্বর্ন জয় করেছিলেন আট বছর পর সেই স্মৃতি আবারো ফিরিয়ে আনার আশা করেছিলেন এই অস্ট্রেলিয়ান। এ সম্পর্কে তিনি বলেন, ‘রিওর দিকে তাকালে দেখা যাবে আমি তখন বয়সে অনেক ছোট ছিলাম। তখন ভাল করে বুঝতে পারিনি অলিম্পিয়ানের অর্থ কি কিংবা অলিম্পিক চ্যাম্পিয়ন হলে তার মর্যাতা কতটুকু। আট বছর পর পোডিয়ামে দাঁড়িয়ে বুঝতে পারি এ পর্যন্ত আসাটা মোটেই সহজ ছিলনা।’
প্রথম চাইনিজ খেলোয়াড় হিসেবে এই ইভেন্টে বিশ্ব  রেকর্ড ধরে রাখার কৃতিত্ব দেখালেন প্যান। 
এদিকে ২০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জয়ী ১৯ বছর বয়সী পোপোভিচের জন্য কালকের ব্রোঞ্জ পদক ছিল এবারের গেমসের দ্বিতীয় পদক।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর