শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৪ পিএম, ২০২৬-০১-১৪
আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কাজে বাংলাদেশে আসা বিদেশি নাগরিক ছাড়া অন্য সব বিদেশিদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। বিদেশে থাকা বাংলাদেশের মিশনগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোতে (যেসব দেশের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া হয়) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর পর ভুটান ও মালদ্বীপ সরকার তাদের নাগরিকদের এই ব্যাপারে নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, থিম্পুতে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশ সরকার ভুটানসহ সব যোগ্য দেশের জন্য ‘ভিসা অন-অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করেছে, যা আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর হবে। এই পরিপ্রেক্ষিতে যেসব ভুটানের নাগরিক উপরোক্ত সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের ভ্রমণের আগে থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য অগ্রিম আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন নির্বাচনের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য বাংলাদেশ ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা ইস্যু স্থগিত করবে। এ সময় বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আগমনের আগে বাধ্যতামূলক ভিসা পেতে সতর্ক করেছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited