শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৪-০৭-২৪
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। আগামী নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি কেন প্রার্থিতা প্রত্যাহার করছেন ভাষণে তার ব্যাখ্যা দেবেন। বাইডেন(৮১) এক্সে বলেছেন, সামনের দিনগুলোতে কি হতে পারে এবং আমেরিকান জনগণের জন্যে তিনি কিভাবে তার কাজ সম্পন্ন করবেন তা নিয়ে ভাষণে কথা বলবেন।
বুধবার স্থানীয় সময় রাত আটটার দিকে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর তিনি ওভাল অফিস থেকে মাত্র এক সপ্তাহ আগেই ভাষণ দিয়েছিলেন। এটি হতে পারে ওভাল অফিস থেকে দেয়া তার শেষ ভাষণ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনের ওপর প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে তার নিজ দল ডেমোক্রেট থেকেই অব্যাহত চাপ ছিল। এ প্রেক্ষিতে করোনায় আক্রান্ত বাইডেন দেলওয়ারে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এদিকে তার সরে দাঁড়ানোর পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়ন দেয়া হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited