বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস, ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৪০ পিএম, ২০২৪-০৫-০৬

দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস, ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

সোমবার সারাদেশে অর্থাৎ দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

রোববার রাতে ঢাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পড়েছে শিলা। গতরাতে ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে।আগামী কয়েক দিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার দেশের চার বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, আজ সেটি অধিকাংশ অঞ্চল থেকেই দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে।সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রিটেলেড নিউজ

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়...বিস্তারিত


সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস

শফকত সাদিয়া আহমেদ : সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্...বিস্তারিত


রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আমাদের বাংলা ডেস্ক : : রাতের মধ্যে দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হা...বিস্তারিত


হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে রাতের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : আগামী পাঁচ দিন সারাদেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর মধ্যে দেশের কোথাও কোথাও ...বিস্তারিত


শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

শৈত্যপ্রবাহ ফের বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমে এলেও ফের শৈত্যপ্রবাহ বাড়ার আশঙ্কা দেখা দি...বিস্তারিত


১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, কমবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা

আমাদের বাংলা ডেস্ক : : দেশের ১৩ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর