শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৪ পিএম, ২০২৫-১১-২২
ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited