শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৫৬ পিএম, ২০২৪-০৭-২৯
ইসরায়েল প্রতিশোধমূলক হামলার হুমকি দেয়ার পর হিজবুল্লাহ গ্রুপ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাদের অবস্থান খালি করেছে।
হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র রোববার এই কথা জানিয়েছে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে ছোঁড়া রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার পর দেশটি রোববার এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়।
যদিও এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেছে, লেবাননে যে কোন নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনবে।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস গোলান মালভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
কিন্তু গোলান মালভূমিতে এই হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করে দেশে এসেই জরুরি কেবিনেট বৈঠক ডাকেন। এই সময়ে তিনি বলেন, হিজবুল্লাহকে এর জন্যে চড়া মূল্য দিতে হবে। যা আগে কখনও তাদের দিতে হয়নি।
একইসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করেন এবং এর কড়া জবাব দেয়ার কথা জানান।
ইসরায়েল গোলান মালভূমির মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার জন্যে তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়ী করছে।
তবে হিজবুল্লাহ ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঘনিষ্ট সূত্র বলেছে, হিজবুল্লাহ দক্ষিণ ও বেকা উপত্যকায় তাদের কিছু অবস্থান খালি করেছে। কারণ, তারা মনে করছে এসব জায়গায় ইসরায়েল হামলা চালাতে পারে।
উল্লেখ্য, সিরীয় সীমান্তবর্তী বেকা উপত্যকায় হিজবুল্লাহর ব্যাপক উপস্থিতি রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited