শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫৪ পিএম, ২০২৫-১০-০৫
আসছে নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সফরে দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
বিসিবি সূত্রে জানা গেছে, সফর শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়, মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ১৯ নভেম্বর থেকে।
টেস্ট সিরিজ শেষেই সাদা বলের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ হবে ২৭ নভেম্বর, দ্বিতীয়টি ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর।
বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ, যেখানে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে জাকের আলীরা।
এই সিরিজে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সামনে মুশফিকুর রহিম। সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited