শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৩১ পিএম, ২০২৬-০৮-০৪
বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকার সম্পাদক, এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও আপত্তিকর সংবাদ প্রকাশ করছেন।
দেশের একজন প্রবীণ ও সম্মানিত সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মানহানিকর ও কদর্য মন্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ এডিটরস্ ফোরাম।
বিবৃতিতে সম্পাদক মণ্ডলীরা বলেন, মিজানুর রহমান চৌধুরী একজন সৎ, আদর্শিক ও সাহসী সাংবাদিক। যিনি ২৪ এর আন্দোলনে স্ব পরিবারে স্বৈরাচার সরকারের পতনে অগ্রনায়ক হিসেবে ভূমিকা রেখেছেন। কিছু স্বার্থপর মহল নিজেদের হীনমন্যতা দেখাতে গিয়ে মিজানুর রহমান চৌধুরীর মতো সাহসী সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেন, বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, ডেইলি স্টেট সম্পাদক রফিকউল্লাহ সিকদার, ডেইলি প্রেজেন্ট টাইম সম্পাদক ওমর ফারুক জালাল, দৈনিক মুক্তির লড়াই সম্পাদক কামরুজ্জামান জনি, দৈনিক নবজীবন সম্পাদক নুরুন নাহার রিতা, দৈনিক বাংলার নব কন্ঠ সম্পাদক রুম্মন রুবেল, দৈনিক মানবতার কন্ঠ সম্পাদক আফরোজা, দিনের আলো সম্পাদক জুলফিকার আলি, দৈনিক একুশে বানী সম্পাদক আশরাফ সরকার, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি সম্পাদক মনিরুজ্জামান, অপরাধ বিচিত্রার সম্পাদক এম মোর্শেদ, অপরাধ অনুসন্ধান সম্পাদক রফিকুল ইসলাম কাজল, দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক, দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক নওরোজের সম্পাদকসহ অর্ধশতাধিক সম্পাদক প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited