শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৪ পিএম, ২০২৫-১১-১৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল আদালত কি রায় দেয় তার দিকে কান পেতে থাকুন। ট্রাইব্যুনাল রায় যাই দিক, তা কার্যকর হবে। আদালতের রায় দেশের মানুষ মেনে নেবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশের আইন সৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো তা বলবো না আবার খুবই খারাপ তাও নয়, সন্তোষজনক রয়েছে। রোববার বিকেলে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে এখন প্রশাসনের কাজ মাঠ গুছানো। ইতিমধ্যেই প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসন মাঠ গুছানোর কাজ করছে। ইলেকশন শুধু মাঠ প্রশাসনের উপর নির্ভর করে না। এরমধ্যে ইলকশন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সবশেষ জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয় সেক্ষেত্রে কেউ তাদের থামিয়ে রখেতে পারবে না। জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন দল ইতিমধ্যেই নির্বাচনমুখী। ইতিমধ্যেই তারা তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রশাসনের সাথে বৈঠকে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited