শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:২৯ পিএম, ২০২৪-০৬-২৭
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের যোগাযোগ মোড় এলাকায় একটি নালার পানিতে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ নালায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, নালার পানিতে ভেসে থাকা মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানেন না বলে জানান তারা।
বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, খবর পেয়ে সরেজমিনে এসে মৃত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ধারনা করা হচ্ছে মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে এবং বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে। নিহত ব্যক্তির পরিচয়সহ তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited