শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৮:০৭ পিএম, ২০২৪-১১-২৫
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলির মৌচাক সুপার মার্কেটের (২য় তলায়) আধুনিক ডাইস কাটি ও চেইনঘর নামক জুয়েলারি হতে সম্প্রতি দোকানের কর্মচারী নিউটন ধর (২৯) ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং নগদ পাঁচ লক্ষ টাকা বিভিন্ন সময়ে আত্মসাৎ করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, এঘটনায় মামলা হলে জোরারগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে পাবর্ত্য খাগড়াছড়ি জেলার সদর থানার প্রত্যন্ত পাহাড়ী এলাকা হতে জুয়েলারি কর্মচারী নিউটন ধর'কে (২৯) গ্রেফতার করা হয়। পরে আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে ফেনীর ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের দারোগারহাট বাজার সংলগ্ন আসামির শ্বশুর বাড়ী হতে আত্মসাৎকৃত ১১ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং নগদ এক লক্ষ তেইশ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল।
অবশিষ্ট টাকা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে 'দৈনিক আমাদের বাংলা'কে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited