শিরোনাম
বেন্জামিন রফিক :: | ০৬:৪৭ পিএম, ২০২৬-১০-২৫
ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভূমিতে ঘর নির্মাণের অনুমতিসহ বিভিন্ন ধরনের! অনিয়মের অভিযোগ উঠেছে। বদলির পরেও দুর্নীতিবাজদের সেরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন ময়মনসিংহ বন বিভাগে দাপটের সাথে অবস্থান করছেন মর্মে গুরুতরো অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে একাধিক সূত্র জানিয়েছে, উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের শহীদের মোড় থেকে ১০০ গজ সামনে ইন্টারগেট রাস্তার ডানে জনৈক শফিকুল ইসলামকে পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ১৮ হাজার টাকা পকেটস্থ করেছেন। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিশ্চিন্তে একই এলাকার ধনু নেতার বাড়ি সংলগ্ন গার্মেন্টস কর্মী আলম ও তার বিবি মুক্তা পাকা বিল্ডিং তুলেছেন। পাকা বিল্ডিং তৈরীর নেপথ্যে একই ধূর্ত ইসমাইল হোসেন দেড়লাখ টাকা হাতিয়ে সব কিছু হালাল করে দিয়েছেন।
একই ইন্টারগেট থেকে আউলিয়ারচালা যাওয়ার পথে খালপাড়া নামক স্থানে গজারি বাগানের টিলায় মোশাররফ হোসেনকে পাকা বিল্ডিং নির্মাণের অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ১৫০০০০/- টাকা নিয়েছেন। ঢালপাড়া এলাকার বাসিন্দা মুজিবরকে ৮ রুমের পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ২৫০০০০/- নিয়েছেন।
অন্যদিকে মুক্তিযোদ্ধার মোড় গজারি বাগান হিজলাপাড়া এলাকার ইয়াছিন পিতা মোশাররফ হোসেনকে বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ১৮০০০০/- ঘুষ নিয়ে বিল্ডিং করার অনুমতি দিয়েছেন। এবংআউলিয়ার বড়চালা এলাকার কাঁচা রাস্তার পাশে পল্লী চিকিৎসক বেলাল হোসেনের জামাইকে ২ তলা পাকা বিল্ডিং নির্মাণের অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ৩৫০০০০/- ঘুষ নিয়েছেন। কালিবাড়ির মোড়ে রুবেল হুজুর কে দোতলা পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ৩ ০০০০০ টাকা ঘুষ নিয়েছেন মর্মে একটি সূত্র জানিয়েছে।
কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক উথুরা রেঞ্জ পরিদর্শনে যাওয়ার পর অফিস খরচের কথা বলে মোঃ ইসমাইল হোসেন অফিস কম্পাউন্ডে থাকা জব্দকৃত আকাশমনি গাছ বিক্রি করে দিয়ে নিজের পকেটে টাকা নিয়েছেন মর্মে স্টাফদের গুঞ্জণ আজো অব্যাহত রয়েছে।
একই সুত্র জানায়, আঙ্গারগারা বিট এলাকায় ছোট বড় ২০ টি বিল্ডিং নির্মাণের কাজ চলমান আছে। এসব বিল্ডিং হতে উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন প্রায় ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। তিনি ময়মনসিংহ বন বিভাগ হতে সিলেট বন বিভাগে বদলি হওয়ার পরও সেখানে থেকেই ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।
ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, অনৈতিক কর্মকাণ্ড এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়েরের তথ্য রয়েছে। এমনকি টাঙ্গাইল বন বিভাগে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে, যা পরবর্তীতে ধামাচাপা দেওয়া হয় বলে দাবি করা হয়। তার এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তৎকালীন এক কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন, যা তদন্তাধীন রয়েছে।
বন ভূমির জমি ব্যবহারের অনুমতি দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেয়া, নারি কেলেঙ্কারি, কাঠ পাচার ও বিভিন্ন বিট থেকে মাসোয়ারা নেয়ার সত্যতা জানতে ডেপুটি রেঞ্জার ইসমাইলের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলে ব্যস্ততার কথা বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে শনিবার রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪ নম্বর কেদার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited