বাংলাদেশ   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

১৭ আগস্ট ২০২৬

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:১৫ পিএম, ২০২৬-০৮-১৭

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

মোঃ ছলিম উল্লাহ: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে হতাশা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। দলের কঠিন সময়ে মাঠে থাকা এসব নেতাকর্মীর যথাযথ মূল্যায়ন না হওয়া, পদ-পদবি ও বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তৃণমূলের মতামত উপেক্ষার বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।
সম্প্রতি বিভিন্ন উপজেলা পর্যায়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে মামলা-হামলা, রাজনৈতিক চাপ ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন, তাদের অনেকেই এখন দলীয় কর্মকাণ্ডে নিজেদের গুরুত্বহীন মনে করছেন।
তৃণমূলের কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, বিভিন্ন উপজেলায় সংসদ সদস্য ও স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাচ্ছেন। ফলে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের একটি অংশ নিজেদের বঞ্চিত মনে করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতা বলেন, দল ক্ষমতায় থাকলে কিংবা নির্বাচনী রাজনীতিতে সফলতা এলে তৃণমূলের ত্যাগী কর্মীদের ভূমিকা ভুলে গেলে সাংগঠনিকভাবে দল দুর্বল হয়ে পড়তে পারে। তাদের মতে, দলের পদ-পদবি, সাংগঠনিক দায়িত্ব ও সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।
তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, কোনো কোনো এলাকায় ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও স্বজনপ্রীতির কারণে দলের সাংগঠনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে নতুন কর্মীদের মধ্যে যেমন হতাশা তৈরি হচ্ছে, তেমনি পুরোনো কর্মীদের মধ্যেও নিষ্ক্রিয় হয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেকোনো রাজনৈতিক দলের শক্তির মূল ভিত্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী। মাঠপর্যায়ের কর্মীদের মূল্যায়ন, তাদের মতামত গ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদে দলের সাংগঠনিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
এদিকে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষভাবে খোঁজ নেওয়া এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, দলীয় শৃঙ্খলা বজায় রেখে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, স্বজনপ্রীতি ও ব্যক্তিকেন্দ্রিক প্রভাবের অভিযোগ তদন্ত এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
তৃণমূল নেতাকর্মীদের আশঙ্কা, সময়মতো এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হতাশা আরও বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে দলের সাংগঠনিক কার্যক্রমেও।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ à...বিস্তারিত


নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সকà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর