শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩১ পিএম, ২০২৬-০৫-১০
ইরান যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) বাম্পার লাভ (মুনাফা) করেছে সৌদি তেল জায়ান্ট আরামকো কোম্পানি। তাদের লাভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারেরও বেশি। ২০২৬ সালের এই মুনাফা গত বছরের চেয়ে ২৫ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৫ সালের একই সময়ে সৌদি আরামকোর মুনাফা ছিল ২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধের মধ্যেও সৌদি এই কোম্পানিটির মোট বিক্রয় ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছর আগে এর পরিমাণ ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। এ ছাড়া কোম্পানিটি ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ প্রবাহের (ক্যাশ ফ্লো) কথা জানিয়েছে। আর্থিক অবস্থার এই উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে উচ্চ বিক্রয় হার। পাশাপাশি, হরমুজ প্রণালীকে এড়িয়ে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত ‘ইস্ট-ওয়েস্ট ক্রুড পাইপলাইন’টি এখন পূর্ণ সক্ষমতায় পৌঁছেছে। আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের এক বিবৃতিতে বলেন, তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি দৈনিক ৭ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ধমনী হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এই পাইপ লাইন বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব প্রশমিত করতে সাহায্য করছে এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বস্তি দিচ্ছে। সূত্র: আল-জাজিরা
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited