শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৮ পিএম, ২০২৫-১০-০৬
মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। গতকাল রবিবার স্থানীয় সময় দুপুর ১টায় রাষ্ট্রপতি কার্যালয়ের গাজী হলে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম তার পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
পরিচয়পত্র পেশের পর এক বৈঠকে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরো জোরদার করার এবং সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করা হয়।
কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকানো শুরু করে : নায়লা নাঈম
আলোচনাকালে রাষ্ট্রপতি মুইজ্জু মানবসম্পদ উন্নয়ন, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বলেন, বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি আশা করেন, আগামীতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে।
এ সময় হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়।
এ সময় ড. নাজমুল ইসলাম বলেন, সম্প্রতি মালদ্বীপের মাধ্যমে বাংলাদেশ থেকে ট্রান্সশিপমেন্ট বৃদ্ধি পেয়েছে।
আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন ও মালদ্বীপের কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশ সহায়তা করা এবং প্রতিরক্ষা, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি নতুন ক্ষেত্রে সহযোগিতার পথ খুঁজে বের করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কাজিপুরে শুরু হচ্ছে তিন শ বছরের পুরনো সোনামুখী মেলা
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা পৌঁছে দেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য রাষ্ট্রপতি মুইজ্জুকে আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, নবনিযুক্ত হাইকমিশনার ড. নাজমুল একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সংসদীয় কূটনীতিক।
মালদ্বীপে যোগদানের আগে তিনি ওআইসি, টার্কিশ পার্লামেন্ট, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস ইনস্টিটিউট এবং তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন দেশে এক দশকের বেশি সময় কূটনৈতিক ও একাডেমিক অঙ্গনে কাজ করেছেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগতভাবে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited