শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০৮ পিএম, ২০২৬-১১-০৫
আবদুস সালাম। বরুড়া কুমিল্লা :
কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার হওয়া ১৩ কিশোরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর ৯ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আদালতে সোপর্দ করা ৯ জনের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন, নারী ও শিশু অপহরণ মামলার দুজন এবং হত্যা মামলার একজন আসামি রয়েছেন।
হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার ৫ নম্বর ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামের বাশার মিয়ার ছেলে মো. হোসেন (২২)।
নারী ও শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার দুজন হলেন উপজেলার দোঘই গ্রামের মামুন মিয়ার ছেলে জিসান হোসেন (২২) এবং পেরুল গ্রামের আবদুল লতিফের ছেলে মো. রাকিব (২২)।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন হলেন সোনাইমুড়ী গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে জিলানী (৩৫), সাওড়াতলী গ্রামের কালীচরণ ভৌমিকের ছেলে মানিক লাল ভৌমিক, ওড্ডা গ্রামের মৃত তালেব আলীর ছেলে মো. দুলাল মিয়া, সাইলচো গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শিরিনা আক্তার, দেওড়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে তাজুল ইসলাম (৬০) এবং ভবগ্রাম গ্রামের মৃত হাজী আলী নেওয়াজের ছেলে হুমায়ুন কবির (৫০)।
পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ কিশোরকে যাচাই-বাছাই শেষে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন মামলার ৯ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited