শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৫:২৩ পিএম, ২০২৪-১২-১২
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ একজন'কে গ্রেফতার ও মাদকপরিবহনে একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা'র (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১ নং করের হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের হাবিলদার বাসা হতে ধুমঘাট ব্রীজগামী মমিন হালদারের নির্মাণাধীন বাড়ীর সামনে সড়কের উপর এক অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকার (যাহার রেজিষ্ট্রেশন নং চট্টঃ মেট্রো-গ-১২-৪০৫২) হতে ৪৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক চট্টগ্রামের সীতাকুন্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত নুর মিয়া ড্রাইভারের ছেলে মোঃ দিদারুল আলম'কে (৪৫) গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ফরহাদ হোসেন (রাজু) (৩৫) নামের অপর এক আসামি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার 'দৈনিক আমাদের বাংলা'কে এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং এ ঘটনায় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিঃ মোঃ আশিকুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে বৃহস্পতিবার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited