শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২১ পিএম, ২০২৫-১২-১৩
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৬ টার দিকে বিষয়টি পল্টন থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।
পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পল্টন থানায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি নিয়ে ডিসি, এডিসি ও ওসি পর্যায়ে আলোচনা ও বৈঠক চলছে।
এর আগে, শুক্রবার দুপুরে রিকশাযোগে বিজয়নগর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওসমান হাদিকে অনুসরণ করে। একপর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও একটি অপারেশন শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited