বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৮ পিএম, ২০২৬-০১-১৪

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

হাসপাতালে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে ধর্ষণের শিকার ওই নারীর মা মামলাটি দায়ের করেন।   মামলায় আসামি করা হয়েছে— কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯)। মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে তাদের নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিকে এ ঘটনায় ওই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান বলেন, প্রাথমকিভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই অভিযুক্ত দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তারা যে ঘটনাটি ঘটিয়েছে এটা খুবই নেক্কারজনক এবং অমানবিক। ব্যক্তির দোষ কখনই বাহিনী নেবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  পুলিশ, ভুক্তভোগীর পরিবার এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার নারায়ণগঞ্জ থেকে স্বামীর ব্যাটারিচালিত ভ্যানে করে স্বামীর সঙ্গে মানিকগঞ্জ সদর উপজেলায় যাচ্ছিলেন ওই নারী। মধ্যরাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। তখন তারা হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে আশ্রয় নেন। এসময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাঈদ নিরাপত্তার কথা বলে হাসপাতালের আটতলা নতুন ভবনের নিচ তলায় ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে নিয়ে যান। পরে আনসার সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরবর্তীতে হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের সহযোগিতায় আনসার সদস্যদের আটক করা হয়। এরপর খবর পেয়ে হাসপাতাল থেকে ওই দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।   হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. তৌহিদুল ইসলাম বলেন, গতকাল সোমবার ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর