বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০৫ পিএম, ২০২৫-০৯-০৩

৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০৩ সেপ্টেম্বর)  বেলা ১১ টার সময় জামতৈল রেল স্টেশনে কামারখন্দ উপজেলা বিএনপি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়।
আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।যার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে গেছে।  বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নানান ঘাত,প্রতিঘাত, চরাই উত্তাই পেরিয়ে বাংলাদেশের মানচিত্রে আজ-ও  মাথা উচু করে দাড়িয়ে আছে।এই আনন্দের দিনে আমার নির্বাচনী এলাকা কামারখন্দের মানুষের সাথে থাকতে পেরে আমি অনেক আনন্দিত।
তিনি আরও বলেন, দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিক আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।বিএনপি নির্বাচন মুখি দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে সামনে নির্বাচন এই নির্বাচনে সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমরা উপহার দিবো ইনশাআল্লাহ।
সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান ফেরদৌস ও পরিচালনা করেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কামারখন্দ উপজেলা বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক  সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদিকা এলেমা বেগম, সিনিয়র সহ-সভাপতি মেরিনা ইসলাম মেরি, সাংগঠনিক সম্পাদিকা জোস্না মন্ডলসহ জেলা বিএনপি, কামারখন্দ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর