বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দলিল না পেয়ে ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার বড় ভাই

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৪৯ পিএম, ২০২৬-০৫-১৭

দলিল না পেয়ে ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার বড় ভাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
‎নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের দলিল না পেয়ে ছোট ভাই রাফি ওরফে মোহনকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ভাই উজ্জলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার (১৬ মে) রাতে শরীয়তপুরের একটি চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, রাফি ওরফে মোহন পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। বড় ভাই উজ্জ্বল কয়েক মাস ধরে বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিল। দলিল দিতে রাজি না হওয়ায়, ছোট ভাই মোহনকে দিয়েও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করে সে। এতে ব্যর্থ হয়ে মোহন ও বাবার ওপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠে উজ্জ্বল। মামলার এজাহার সূত্রে জানা যায়, শত্রুতার জেরে গত শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে দোতলার ঘর থেকে মোহন বের হওয়া মাত্রই উজ্জ্বল পূর্বপরিকল্পিতভাবে ধারালো বটি দিয়ে তার মাথার দুই পাশে এবং শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় মোহনের চিৎকারে বাবা-মা ও নিচতলার ভাড়াটিয়ারা এগিয়ে এলে উজ্জ্বল বটি ফেলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মোহনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, হত্যাকাণ্ডের পরপরই আসামি উজ্জ্বল এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশের নিজস্ব সোর্স ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শরীয়তপুরের চরাঞ্চল থেকে বড় ভাই উজ্জ্বলকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর