বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এসি ল্যান্ডের স্বাক্ষর ও কিউআর কোড জাল করে মিটিউশনের রায়

নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৬ পিএম, ২০২৬-০৭-১৮

এসি ল্যান্ডের স্বাক্ষর ও কিউআর কোড জাল করে মিটিউশনের রায়

সুলতান মাহমুদ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেলের স্বাক্ষর, সরকারি সিল এবং কিউআর কোড জাল করে মিসকেসের ভুয়া রায় তৈরি ও পরবর্তীতে ভুয়া মিউটেশন সম্পন্ন করার গুরুতর অভিযোগ উঠেছে শাহিন নামের এক দালাল এবং তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী আব্দুল কাদির ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জালিয়াতি সংঘটিত করেছে শাহিন ও ভুমি অফিসের লোকজন। অভিযুক্ত শাহিন সাদীপুর ইউনিয়নের বাইসটেকি এলাকার বাসিন্দা বলে তারা জানা যায়।
১৬ জুলাই বৃহস্পতিবার (বিকেলে) ভুক্তভোগী পরিবার সোনারগাঁ উপজেলা কাচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে এবং ন্যায়বিচারের দাবি জানায়। একই সঙ্গে সোনারগাঁ উপজেলা কাঁচপুর সার্কেল ভূমি অফিস ও সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলেও জানাউ ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দালাল শাহিনসহ জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “দালালসহ তার সহযোগীদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে আমাদের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সরকারি নথি, স্বাক্ষর, সিল ও কিউআর কোড জালিয়াতির মতো অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি নথি জাল করে ভূমি সংক্রান্ত রায় ও মিউটেশন তৈরির অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এমন জালিয়াতির সাহস ইতিপুর্বে কোন কর্মকর্তা ও কর্মচারীরা দেখায়নি বলে জানা সোনারগা উপজেলা পরিষদ ও ইউএনও অফিস। এমন দুর্নীতি যেন না ঘটে তার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর