শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫২ পিএম, ২০২৫-১০-২১
যশোর ব্যুরো :
যশোরের ঝিকরগাছায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সজীব হোসেন (৩০) নামে এক যুবক। রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সজীব হোসেন কৃষ্ণনগর পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আজগার আলীর ছেলে। প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপনকালে দুষ্কৃতিকারীদের হাতে তার বাবা নিহত হন। সেই ঘটনার পর থেকেই সজীব মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। সম্প্রতি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর ফ্যানের সঙ্গে লাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় সজীবকে দেখতে পান। তার ভাই প্রথমে বিষয়টি লক্ষ্য করে চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে রশি কেটে নিচে নামায়। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই তাপস কুমার ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বর্তমানে মরদেহটি পরিবারের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানায়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited