শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৭:১৪ পিএম, ২০২৬-০১-২০
কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে স্থলমাইনের ১০টি প্রেশার প্লেট (ট্রিগার অংশ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এসব প্লেট উদ্ধার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা থেকে স্থলমাইনের প্রেশার প্লেটের মতো বেশ কয়েকটি অংশ উদ্ধার করা হয়েছে। এগুলোতে আপাতত কোনো বিস্ফোরক নেই। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে প্লেটগুলোর কার্যকর ক্ষমতা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, সীমান্তে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক এলাকায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এ খবরে সীমান্ত এলাকায় জনমনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে স্থলমাইন বিস্ফোরণ এবং ওপার থেকে ছোড়া গুলিতে হতাহতের ঘটনাসহ সার্বিক পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্তে ওপার থেকে ছোড়া গুলিতে আহত হন স্থানীয় জসিম উদ্দিনের কন্যা হুজাইফা আফনান (১২)। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনার পরদিন ১২ জানুয়ারি নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবক গুরুতর আহত হন, এক পা হারিয়ে তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় জেলে মোহাম্মদ মোতালেব বলেন, আমরা নদীতে যাচ্ছি না অনেক দিন ধরে। ভয় লাগে কারণ কখন যে মাইনে পা পড়ে যায়, সেই চিন্তায় সারাক্ষণ আতঙ্কে থাকি। হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বলেন, এলাকার মানুষ আতংকে আছেন, কখন কি হয় বলা মুশকিল। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে, তারপরেও বিপদ বলে আসে না। হোয়াইক্যং সীমান্তে শান্তি ফিরে আসুক আমরা সেই প্রত্যাশা করি। জানা গেছে, ওপারের রাখাইনে সংঘাতে লিপ্ত রয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ও রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র বিদ্রোহী সংগঠন। ২০২৪ সালের ডিসেম্বরে জান্তার সঙ্গে লড়াইয়ের মাধ্যমে আরকান আর্মি ওপারের ২৭১ কিলোমিটার বাংলাদেশ-সংলগ্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে। এরপর থেকে কার্যত মিয়ানমার প্রান্তে দেশটির জান্তা নিয়ন্ত্রিত সরকারি বাহিনীর কোনো অবস্থান নেই।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited