শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১০ পিএম, ২০২৫-১০-০৬
দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নিজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী নির্বাচনে অবশ্যই অংশ নেবেন তিনি। তবে প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয়, সেটি দল ও দেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা—সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো, ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে আসতেই হবে।
আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না-বিবিসি বাংলার করা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘এটি তো আমার সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’
তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি তারেক রহমান স্পষ্টভাবে বলেন, ‘না না, সেটি তো নেব, কেন নেব না? অবশ্যই নেব।’
প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সে সিদ্ধান্ত দল নেবে। দল কীভাবে করবে, সেটি দলের সিদ্ধান্ত।’
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited