বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার শরফুদ্দৌলা

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৩৬ পিএম, ২০২৪-০৫-২২

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার শরফুদ্দৌলা

প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা সৈকত।
ডালাসে আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থের সাথে অনফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন শরফুদৌলা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ পরিচালনাকারী  কর্মকর্তাদের  তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত বছরের আইসিসি ওয়ারডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন শরফুদৌলা। এছাড়া নারীদের দু’টি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের প্যানেলে ছিলেন শরফুদৌলা।
২০২৩ সালে তৃতীয়বারের মত আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়ে ডেভিড শেফার্ড ট্রুফি জিতেছিলেন ইলিংওয়ার্থ। গত বছর ওয়ানডে বিশ^কাপে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
শরফুদৌলা ও ইলিংওয়ার্থের সাথে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন, টিভি আম্পায়ার অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ারের  দায়িত্বে থাকবেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে।
ভারত-পাকিস্তানসহ বিশ্বকাপের গ্রুপ পর্বে আটটি ম্যাচ পরিচালনা করবেন শরফুদৌলা। ভারত ও পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। সব মিলিয়ে চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার, দু’টি করে ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হয়ে ম্যাচ পরিচালনার সাথে যুক্ত থাকবেন শরফুদৌলা।
গ্রুপ পর্ব শেষে সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম পরে ঘোষনা করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা :
আম্পায়ার : শরফুদ্দৌলা সৈকত, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, স্যাম নোগাইস্কি, রিচার্ড ইলিংওয়ার্থ, ল্যাংটন রুসেরে, মাইকেল গফ, ক্রিস গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাহুদিয়েন  পালেকার, রিচার্ড কেটেলব্রো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, আহসান রাজা, রশিদ রিয়াজ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন, পল রাইফেল ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি : ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর