শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২৬-১১-০৪
মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসেছেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানে ফের হামলা শুরু করার কোনো পরিকল্পনা আপাতত তার নেই।
গতকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রজুড়ে মধ্যবর্তী নির্বাচনের ভোট হয়েছে। ভোটগ্রহণ শেষ হওযার কয়েক ঘণ্টা আগে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবে সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে।
“আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। যদি প্রয়োজন হয়, তবে আমরা পুরোপুরি প্রস্তুত (অস্ত্র ও সরঞ্জামসহ), কিন্তু হয়তো এর কোনো কারণই থাকবে না।”
ইরান ইস্যুতে ওয়াশিংটনের বর্তমান অবস্থানকে ‘চমৎকার পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, তেহরানের ওপর বর্তমানে যে চাপের ভারসাম্য রয়েছে, তাতেই তার প্রশাসন সন্তুষ্ট।
“আমার মনে হচ্ছে আমরা যা যা চাইছি, তার সবই যেন পাচ্ছি।”
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে কোনো প্রচলিত যুদ্ধে লিপ্ত নয়। তিনি এ প্রসঙ্গে দেশটির পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে অতীতে চালানো মার্কিন সামরিক অভিযানের স্মরণ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি মনে করি না যে আমরা ইউক্রেন যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো যুদ্ধে জড়িয়ে আছি।”
“আমরা আসলে কোনো যুদ্ধে নেই; কারণ আমরা বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর আঘাত হেনেছিলাম এবং তাদের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছিলাম।”
তবে প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। তিনি আরও জানিয়েছেন, এই সমৃদ্ধ ইয়েরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে তেহরানের সঙ্গ পরোক্ষ আলোচনা অব্যাহত আছে।
যদিও ধারণা করা হচ্ছে যে, এই উপাদানের বড় একটি অংশ আগের হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তবুও ট্রাম্প জানান, সমৃদ্ধ এই ইউরেনিয়ামের মজুতের সেখানে পড়ে থাকাটা তার কাছে সন্তোষজনক নয়।
তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “যদিও এটি শত শত টন পাথরের নিচে চাপা পড়ে আছে, তবুও আমি বলব যে, এটি সেখানে পড়ে থাকাটা আমার কাছে মোটেও সুখকর নয়।”
ইরানের সঙ্গে চলমান আলোচনায় যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে এটিও অন্যতম বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
সূত্র : আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited