বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাদীর উপর হামলার ঘটনায় নোবিপ্রবিতে বিক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:২৭ পিএম, ২০২৫-১২-১৩

হাদীর উপর হামলার ঘটনায় নোবিপ্রবিতে বিক্ষোভ

নোবিপ্রবি প্রতিনিধি, সাদুল্লাহ 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যার প্রচেষ্টার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল হলসমূহ প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "তুমি কে আমি কে, হাদি হাদি ", তুমি আমি হাদি হবো, গুলির মুখে কথা কব",  " হাদি ভাইয়ের কিছু  হলে,  জ্বলবে আগুন আগুন ঘরে ঘরে " "দালালি না আজাদি, আজাদি আজাদি" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে বক্তৃতা ও সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদানকালে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মো: ইসহাক বলেন: আজ দুপুর ২:৩০ এর দিকে আমাদের ইনকিলাব সম্মানিত মুখপাত্র জনাব ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন অথচ ইন্টিরিয়েন এখনো শুয়ে আছেন। যে দেশের বিপ্লবী ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয় এবং খুনী আওয়ামীলীগেরা ঘরে শুয়ে থাকে। 
এছাড়াও আইন বিভাগ ১৮ ব্যাচের শিক্ষার্থী জাফর বলেন, “ওসমান হাদি ভাই শুধু একটি নাম নন। তিনি বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের  প্রতীক। জুলাই আন্দোলনে হাদি ভাইয়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৬ মাসে অন্যায় অবিচারের বিরুদ্ধে তার নিরলস লড়াই ছিল অনন্য।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ ‘আধিপত্যবাদ’ আবারও বিভিন্নভাবে আমাদের সামনে ফিরে এসেছে। আজকের প্রতিটি ছবি দেখে আমরা মর্মাহত।রিকশায় থাকা অবস্থায় হাদি ভাইকে যেভাবে নির্মমভাবে গুলি করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আদি ভাই খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের নতুন নেতৃত্ব গঠনে বড় ভূমিকা রাখবেন, ইনশাআল্লাহ।”
সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাফি বলেন,
“আপনারা জানেন, আমাদের সবার পরিচিত মুখ জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ওসমান হাদি ভাইকে আজ নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই হাদি ভাই, আপনি একা নন; এই পথে আপনি কখনোই একা নন।
হাদি ভাইয়ের প্রতিটি রক্তবিন্দুর হিসাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। একটি দেশের আইনব্যবস্থা কতটা দুর্বল হলে এমন ঘটনা ঘটতে পারে আমরা বারবার তা দেখতে পেয়েছি। তাই আমাদের বার্তা পরিষ্কার, অতিদ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”
উল্লেখ্য,  আজ ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। এরপর  তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর