শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৪ পিএম, ২০২৬-০৬-০৯
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি এলজি বন্দুক ও সাত রাউন্ড কার্তুজসহ মো.ইসমাইল নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার ধুরুং এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মো.ইসমাইল (৩৫), একই উপজেলার উত্তর ধুরং এলাকার মৃত নুর হোসেনের ছেলে। র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফটিকছড়ি থানার ধুরুং জুবলী স্কুলের উত্তর পাশে কয়েকজন ব্যক্তি অস্ত্র ও অন্যান্য অবৈধ সামগ্রী নিয়ে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে মো. ইসমাইলকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে বস্তা তল্লাশি করে একটি দেশীয় এলজি বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited