বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে বিনামূল্যে দুটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫৮ পিএম, ২০২৫-১১-০৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে বিনামূল্যে দুটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোর ব্যুরো :
 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যশোর শাখার উদ্যোগে দুটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যশোর সদর উপজেলার আরবপুর এবং শহরের রেলগেট এলাকায় এই জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করানো বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং যশোর-৩ আসনের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। 
এসময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জনকল্যাণে রাজনীতি করতেন। তার দেখানো পথে দল এগিয়ে যাচ্ছে। হতদরিদ্র মানুষ যারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না, তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয়েছে। তারা কেবল আজ নয় পরবর্তী ফলোআপ চিকিৎসাও বিনামূল্যে দেবেন।
তিনি আরো বলেন, জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করলে যশোরের মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রুপ দেয়া হবে এবং সকল শ্রেণীর মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজ করা হবে।৮ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প দুটি চলে বিকেল ৪টা পর্যন্ত। মেডিসিন, হৃদরোগ, চক্ষু, নাক কান গলা (ENT), গাইনি, নিউরো মেডিসিন এবং চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই ক্যাম্পে অংশ নেন। ক্যাম্পে আগত প্রায় দুই হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ বিএনপি ও ড্যাব-এর স্থানীয় নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর