বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার থেকে ফেরার পথে যুবদল ও কৃষকদল নেতাকে মিথ্যা মামলায় আটকের অভিযোগ, সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:২৭ পিএম, ২০২৫-১০-২৯

কক্সবাজার থেকে ফেরার পথে যুবদল ও কৃষকদল নেতাকে মিথ্যা মামলায় আটকের অভিযোগ, সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ

রোকন বিশ্বাস, পাবনাঃ
কক্সবাজার থেকে ফেরার পথে পাবনা জেলা যুবদল ও কৃষকদল নেতাদের ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় আটক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ আগস্ট (রবিবার) কক্সবাজার থেকে ফেরার পথে পাবনা জেলা যুবদল নেতা রাশেদ রানা, সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মণ্ডল এবং যুবদল কর্মী আমিনুল ইসলাম রনিকে সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে র‍্যাব জোরপূর্বক আটক করার অভিযোগ উঠেছে। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই ঘটনাটি সম্পূর্ণ একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এবং প্রতিহিংসামূলক নাটক। আমাদের তিনজন নেতাকর্মী কক্সবাজারে পারিবারিক সফরে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ করেই র‍্যাবের সদস্যরা গাড়ি থামিয়ে মিথ্যা অভিযোগ তুলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কাহিনী সাজায়। এটি রাজনৈতিকভাবে আমাদের হেয় করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। তৎকালীন স্বৈরাচার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের উপরে যেভাবে নাটক সাজিয়ে জেল হাজতে পাঠিয়েছে গুম করে রেখেছে তারই কেবল প্রতিচ্ছবি মাত্র।এই সকল নাটকের প্রতিবাদ না করলে ভবিষ্যৎতে এর চেয়েও ভয়ংকর ভয়াবহ হতে পারে অন্যান্য নেতাকর্মীদের সাথে, শুরুতেই যেমন আমাদের সাথে হয়েছে।

রাশেদ রানা আরও বলেন, আমি পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সদস্য। বর্তমানে আমি মাছের খামার, ঠিকাদারি ও ব্যবসার সঙ্গে জড়িত একজন সামাজিক মানুষ। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদের সঙ্গে থাকা ড্রাইভার হাফিজ, সুপারভাইজার সোহেল এবং হেলপার সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তারা স্বচক্ষে দেখেছেন যে, আমাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়নি। কিন্তু তবুও মিথ্যা অভিযোগে আমাদের ফাঁসানো হয়েছে।

তিনি আরও জানান, মিথ্যা মামলার কারণে তার পরিবার আজ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। সন্তানরা আতঙ্কে স্কুলে যেতে পারছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে এই ষড়যন্ত্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরুন। আমরা বিশ্বাস করি, গণমাধ্যমই সত্যকে প্রকাশ করবে।
রাশেদ রানা দৃঢ় কণ্ঠে বলেন, আমরা সত্য ও ন্যায়ের পথে আছি এবং থাকব ইনশা-আল্লাহ।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর