বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৯৫ বছর বয়সী শফিকুর, আবার কখন ভোট দিতে পারি জানি না, সেজন্য ভোট দিতে আসছি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৪০ পিএম, ২০২৬-০২-১২

৯৫ বছর বয়সী শফিকুর, আবার কখন ভোট দিতে পারি জানি না, সেজন্য ভোট দিতে আসছি

নাজিম উদ্দীন, হাটহাজারী :
৯৫ বছর বয়সী শফিকুর রহমান। চট্টগ্রামের হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকার বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ তিনি। তবুও ভোট দিতে এলেন কেন্দ্রে। ১৭ বছর পর জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, শফিকুর রহমান রিকশায় করে ভোট দিতে এসেছেন। ভোট দেওয়া শেষে মেয়ের জামাতার সঙ্গে ঘরে ফিরে যাচ্ছেন।
ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘গত ১৭ বছর জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই ভোট দিতে এসেছি। অনেক বয়স হয়ে গেছে, আগামীবার ভোট পর্যন্ত বেঁচে থাকবো কি-না জানি না। তাই এবার ভোট দিতে এসেছি।’ তিনি বলেন, ’ভোট দিতে এসে কোনো হয়রানিতে পড়তে হয়নি। আমার পছন্দ মতো ভোট দিতে পেরেছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি।’
শফিকুরে সঙ্গে থাকা তার মেয়ের জামাতা বলেন, অনেক বয়স হয়েছে আমার শ্বশুরের। তিনি ভোট  দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে কেন্দ্রে এনেছি। এখানকার ভোটের পরিবেশ ভালো।
ওই কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিতি তেমন নাই। বাইরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটিতে বিএনপির প্রার্থী মীর মো. নাছির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিনসহ ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আসনটিতে বিএনপির বিপরীতে তেমন কোনো শক্ত অবস্থান দেখা যায়নি। 
ভোটারদের মতে, অনায়াসে জয় পাবে বিএনপি প্রার্থী মীর হেলাল।
আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ ১ হাজার ৯১৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর