বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিচার বিভাগ সংস্কার কমিশনকে অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদনের অনুরোধ ইউএনডিপির

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:০০ পিএম, ২০২৪-১১-১৮

বিচার বিভাগ সংস্কার কমিশনকে অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদনের অনুরোধ ইউএনডিপির

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী  বা ইউএনডিপি বাংলাদেশ এর প্রতিনিধি দল বিচার বিভাগ সংস্কার কমিশনকে অংশীজনের চাহিদার বিষয়গুলো বিবেচনায় রেখে অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদন দিতে অনুরোধ জানিয়েছে।

কমিশনের সচিব (জেলা ও দায়েরা জজ) মোহাম্মদ ফারুক আজ বাসস'কে একথা জানান।

তিনি বলেন, আজ সকালে রাজধানীর কলেজ রোডস্থ জুডিসিয়াল সার্ভিস কমিশন ভবনের সভাকক্ষে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক চলাকালে এ অনুরোধ জানায় ইউএনডিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- ইউএনডিপি বাংলাদেশ এর রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন লিলার, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, এসিস্ট্যান্ট  রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, ইন্টারন্যাশনাল এডভাইজার ফর জাস্টিস এন্ড রুল অব ল' রোমানা স্কোয়েগার এবং প্রোগ্রাম লিড ফর এক্সেস টু জাস্টিস শাহরীন তিলোত্তমা।

কমিশন সচিব আরো জানান, বৈঠকে কমিশনের সংস্কার বিষয়ক কার্যাবলীর সামগ্রিক অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইউএনডিপির প্রতিনিধিদের সাথে আলোচনা করে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নির্ধারণ করতে কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলামকে কমিশনের পক্ষে ফোকাল পারসন হিসেবে দায়িত্ব দেওয়া  হয় ।

কমিশনের মেয়াদ স্বল্পতম সময়ের জন্য হওয়ায় দ্রুত কার্যসম্পাদনের লক্ষ্যে অবিলম্বে লজিস্টিক সাপোর্ট দিতে ইউএনডিপি প্রতিনিধি দলকে অনুরোধ জানান কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম নাঈম মোমিনুর রহমান।

কমিশনের সাথে আলোচনার  পরিপ্রেক্ষিতে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিচার বিভাগ সংস্কার বিষয়ে সেমিনার আয়োজন করার জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং কারিগরি সহায়তা দেয়ার আশ্বাস দেয় ইউএনডিপি প্রতিনিধি দল ।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর তারিখে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস প্রতিনিধিদলের সঙ্গে ২য় দফায় বৈঠকে বসতে যাচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর