বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমের জেলায় নতুন চমক: চাঁপাইনবাবগঞ্জে ‘এমডি-২’ আনারস চাষ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৭ পিএম, ২০২৬-০৪-২৬

আমের জেলায় নতুন চমক: চাঁপাইনবাবগঞ্জে ‘এমডি-২’ আনারস চাষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আমের জন্য খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবার বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিশ্বখ্যাত “এমডি-২” জাতের আনারস চাষ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে এ অঞ্চলে উচ্চমূল্যের অপ্রচলিত ফল চাষ সম্প্রসারণের অংশ হিসেবে এই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
বিএমডিএ বাস্তবায়নাধীন “বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল জনপ্রিয়করণ প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় সদর উপজেলার মহিপুর মৌজার কৃষক মোঃ মোশারফ হোসেনকে ২০২৪-২৫ অর্থবছরে বিনামূল্যে ‘এমডি-২’ জাতের উন্নত আনারসের চারা সরবরাহ করা হয়। এ জাতটি ‘সুপার সুইট’ বা ‘গোল্ডেন সুইট’ নামেও পরিচিত।
প্রকল্প পরিচালক মোঃ সেলিম কবীরের নির্দেশনা এবং বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (কৃষি) মোঃ হাফিজুল কবীরের তত্ত্বাবধানে কৃষক মোশারফ তার আম বাগানে সাথী ফসল হিসেবে আনারসের চারা রোপণ করেন। মাত্র এক বছরের মধ্যেই ফলন পেতে শুরু করায় তিনি অত্যন্ত সন্তুষ্ট ও আশাবাদী।
কৃষক মোশারফ হোসেন জানান, বিএমডিএ কর্মকর্তাদের পরামর্শে ২০২৪ সালের ডিসেম্বর মাসে চারা সংগ্রহ করে নিজ বাগানে রোপণ করেন। রোপণের সময় অল্প পরিমাণ জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা হলেও পরবর্তীতে তেমন কোনো অতিরিক্ত খরচ করতে হয়নি। ফলে কম খরচে লাভজনক উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।
কৃষিবিদ মোঃ হাফিজুল কবীর বলেন, “চাঁপাইনবাবগঞ্জে আনারসসহ বিভিন্ন ফলের চাষ দিন দিন বাড়ছে। আমবাগানের ফাঁকা স্থানে আনারস চাষ একটি কার্যকর ও টেকসই উদ্যোগ হতে পারে।”
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জ শুধু আম নয়, আনারস উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে আনারস চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমবাগানের ফাঁকা জায়গা ব্যবহার করে সাথী ফসল হিসেবে আনারস চাষ কৃষকদের জন্য লাভজনক হতে পারে। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়বে কৃষকের আয়।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর