বাংলাদেশ   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১৫ পিএম, ২০২৬-০৯-০৮

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০২৪ সালে। বর্তমানে তিনটি ব্যাচে মোট ২৪০ জন শিক্ষার্থী নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দুটি অনুষদের কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে একটি কৃষি অনুষদ এবং অন্যটি মৎস্য অনুষদ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে নতুন নতুন অনুষদ চালুর কার্যক্রমও চলমান রয়েছে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। তিনি বলেন, প্রতিষ্ঠার পর ২০২৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। দায়িত্ব গ্রহণের পর প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নিতে ৪০ জন করে দুটি ব্যাচে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আবাসন সংকটের কথা বিবেচনা করে একটি ছাত্রনিবাস ও একটি ছাত্রীনিবাস ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহারিক ক্লাসের অনুমোদন নেওয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, কুড়িগ্রামের একটি বড় অংশ চরাঞ্চল। এসব চরাঞ্চলের জমি কৃষির জন্য সম্ভাবনাময়। তাই শিক্ষার্থীদের মাঠপর্যায়ে নিয়ে গিয়ে কৃষির বিভিন্ন বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তব কৃষি সম্পর্কে ধারণা অর্জনের সুযোগ পাচ্ছেন।

তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও ল্যাব সুবিধা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে ইউজিসির প্রতিনিধি দল পরিদর্শন করে আরও দুটি ভবন ভাড়া নেওয়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করেছে।

বর্তমানে দুটি ভবন ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি ভবনে প্রশাসনিক এবং অন্যটিতে একাডেমিক কার্যক্রম চলছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়েও কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকসহ অস্থায়ীভাবে ৩০ জন জনবল এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও ১৮ জন কর্মরত রয়েছেন। স্থায়ী জনবল নিয়োগের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চল কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এই অঞ্চলে কৃষি হাব গড়ে তোলার যে পরিকল্পনা রয়েছে, সেখানে দক্ষ জনবল তৈরিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বাস্তব ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষক এনে শিক্ষার্থীদের ব্যবহারিক ও বাস্তবভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থী যেন কৃষি হাবসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রতিষ্ঠার পর একাডেমিক কার্যক্রম শুরু করতে বিলম্ব হলেও বর্তমানে শিক্ষা কার্যক্রম, আবাসন, ব্যবহারিক শিক্ষা, অবকাঠামো ও জনবল বাড়ানোর উদ্যোগের মধ্য দিয়ে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

 

রিটেলেড নিউজ

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য জরুরি নির্দেশনা

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য জরুরি নির্দেশনা

আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত


হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেক...বিস্তারিত


কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ এলাকায় দেড় বছরের শিশুকে রেখে অজ্ঞাত নারী উধাও, থানায় জিডি

কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ এলাকায় দেড় বছরের শিশুকে রেখে অজ্ঞাত নারী উধাও, থানায় জিডি

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত


সংসদে প্রস্তাবিত ‘হেবা ও সম্পত্তি হস্তান্তর’ বিল কুরআন-সুন্নাহ পরিপন্থী: হাইকোর্টে চ্যালেঞ্জের হুঁশিয়ারি

সংসদে প্রস্তাবিত ‘হেবা ও সম্পত্তি হস্তান্তর’ বিল কুরআন-সুন্নাহ পরিপন্থী: হাইকোর্টে চ্যালেঞ্জের হুঁশিয়ারি

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ‘হেবা সম্পত্তি হস্তান্তর’ বিলটিকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ প...বিস্তারিত


বন্ধ নয়, শৃঙ্খলা আনতে চায় সরকার : অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং

বন্ধ নয়, শৃঙ্খলা আনতে চায় সরকার : অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং

নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আন...বিস্তারিত


সবুজায়নে অনন্য দৃষ্টান্ত কেইপিজেড: বছরে ২৫ লক্ষ টাকার বৃক্ষ রোপণ

সবুজায়নে অনন্য দৃষ্টান্ত কেইপিজেড: বছরে ২৫ লক্ষ টাকার বৃক্ষ রোপণ

আমাদের বাংলা ডেস্ক : : আবরার হাসান শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর